
নিউজ ডেস্কঃ মাগুরায় বিএনপির ৪ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বৃহস্পতিবার বিকালে স্থানীয় নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অবাঞ্চিত ঘোষিত ৪ নেতারা হলেন রাজশাহী সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ায় তাদেরকে মাগুরায় প্রবেশাধিকারে প্রতিবন্ধকতার আহবান জানান নেতাকর্মীদের প্রতি। পাশাপাশি এই চার নেতাকে রাষ্ট্রদ্রোহী বক্তব্যের জন্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে তিনি জানান।