News71.com
 Bangladesh
 18 Mar 21, 09:57 PM
 208           
 0
 18 Mar 21, 09:57 PM

জবির ভারপ্রাপ্ত উপাচার্য কামাল উদ্দিন আহম্মেদ॥

জবির ভারপ্রাপ্ত উপাচার্য কামাল উদ্দিন আহম্মেদ॥

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আহম্মেদ। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নুর ই আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক ড. মীজানুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী উপাচার্য নিয়োগ ও নবনিযুক্ত উপাচার্যের দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫’ এর ১০ এর (৩) ধারামতে কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দিন আহম্মেদ উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

এর আগে বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জবির অত্যাধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধনের পর অনানুষ্ঠানিকভাবেই বিদায় নেন অধ্যাপক ড. মীজানুর রহমান। ২০১৯ সালের ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পান কামাল উদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন