News71.com
 Bangladesh
 18 Mar 21, 09:46 PM
 212           
 0
 18 Mar 21, 09:46 PM

৪১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি যে অনুরোধ ডিএমপির।।

৪১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি যে অনুরোধ ডিএমপির।।

নিউজ ডেস্কঃ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, আগামী ১৯ মার্চ (শুক্রবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কিছু কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ থাকবে।

উক্ত দিনে (শুক্রবার) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার জন্য অনুরোধ করা হলো। যাতে পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন। এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন