News71.com
 Bangladesh
 18 Mar 21, 01:23 PM
 251           
 0
 18 Mar 21, 01:23 PM

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা॥

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা॥

নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলা-২০২১ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বিকাল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই মেলা উন্মুক্ত হবে সবার জন্য। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা শুরু হলেও মহামারি করোনা ভাইরাসের কারণে এ বছর বইমেলা হচ্ছে মার্চের ১৮ তারিখ থেকে, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার মেলার বিস্তারিত তুলে ধরে বাংলা একাডেমি। সেদিন জানানো হয়, ১৮ মার্চ বিকাল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে দেওয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

গত বছর বইমেলা শেষ হওয়ার পরপরই শুরু হয় মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। সংক্রমণ এক সময় কমে আসলেও বর্তমানে টানা কয়েকদিন ধরে এই সংক্রমণ বাড়ছে। সব শঙ্কা ছাপিয়ে এবার গতবারের চেয়ে দেড় মাস পিছিয়ে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২১। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার শিক্ষার্থীদের মনে পাঠের খোরাক জোগাবে বইমেলা। তাই মেলা শুরু হওয়ার আগেই দর্শনার্থীর বেশে মেলা প্রাঙ্গণ ঘুরে যাচ্ছেন পাঠকরা। পাঠকের পদচারণা আনন্দের দোলা দিচ্ছে প্রকাশকের মনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন