News71.com
 Bangladesh
 17 Mar 21, 08:11 PM
 234           
 0
 17 Mar 21, 08:11 PM

বৈদ্যুতিক গোলযোগ থেকেই ঢামেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত॥স্বাস্থ্যমন্ত্রী

বৈদ্যুতিক গোলযোগ থেকেই ঢামেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত॥স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেলের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দকৃত আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আইসিইউ ইউনিটের তিন রোগীর মৃত্যু হয়।

ঢামেক এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে যত রোগী ছিলেন সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। তাদের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনেরই সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন