News71.com
 Bangladesh
 17 Mar 21, 08:10 PM
 226           
 0
 17 Mar 21, 08:10 PM

করোনা আপডেট।। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, শনাক্ত ১৮৬৫ জন

করোনা আপডেট।। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, শনাক্ত ১৮৬৫ জন

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৬০৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬২ হাজার ৭৫২ জনে। বুধবার (১৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ৯৮৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার সাত দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন