News71.com
 Bangladesh
 17 Mar 21, 08:10 PM
 236           
 0
 17 Mar 21, 08:10 PM

বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে কানাডা॥ জাস্টিন ট্রুডো

বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে কানাডা॥ জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্কঃ গত ৫০ বছরে বাংলাদেশের উন্নতি প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও বাংলাদেশের অগ্রযাত্রায় কানাডা পাশে থাকবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠান আজ বুধবার বিকালে শুরু হয়। এসময় ভিডিও বার্তায় এ কথা জানান কানাডার প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন