News71.com
 Bangladesh
 17 Mar 21, 08:09 PM
 221           
 0
 17 Mar 21, 08:09 PM

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আকাশে ‘১০০’ আঁকল বিমান বাহিনী॥  

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আকাশে ‘১০০’ আঁকল বিমান বাহিনী॥   

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ‌যাপন উপলক্ষে বিমান বাহিনী এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুকে সম্মান প্রদর্শন করে। আজ বুধবার দেশের বিভিন্ন স্থানের আকাশে বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে ‘100 (১০০)’ তৈরির এই উড্ডয়ন শৈলী প্রদর্শন করে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় এই উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উদ্‌যাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। এই উচ্ছ্বাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকরা এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দিয়েছে ‘একশত’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন