News71.com
 Bangladesh
 17 Mar 21, 08:08 PM
 216           
 0
 17 Mar 21, 08:08 PM

পরীক্ষার্থীর শরীরের তাপমাত্রা বেশি হলে বিশেষ পদ্ধতিতে নেয়া হবে ৪১তম বিসিএস প্রিলি॥

পরীক্ষার্থীর শরীরের তাপমাত্রা বেশি হলে বিশেষ পদ্ধতিতে নেয়া হবে ৪১তম বিসিএস প্রিলি॥

নিউজ ডেস্কঃ ১৯ মার্চ শুক্রবার হতে যাচ্ছে ৪১তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা কেন্দ্রে কোন পরীক্ষার্থীর শরীরের তাপমাত্রা বেশি হলে আলাদা কেন্দ্রে পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে পিএসসি। ৪১তম বিসিএস পরীক্ষার দায়িত্বে থাকা সাবেক সচিব ও পিএসসির সদস্য শাহজাহান আলী মোল্লা বলেন, স্বাস্থ্যবিধি মানতে আমরা ১১টি নির্দেশনা দিয়েছি। মাস্ক পরে প্রত্যেককে কেন্দ্রে আসতে হবে। তাপমাত্রা মেপে সবাইকে কেন্দ্রে ঢোকানো হবে। কারও তাপমাত্রা বেশি হলে আলাদা কেন্দ্রে তাদের নিয়ে নেয়া হবে। দূরত্ব মেনে পরীক্ষার্থীদের আসন বিন্যাস করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব নির্দেশনা মেনে পরীক্ষা নিতে বলেছে, সে অনুযায়ী সব করছি আমরা। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন