News71.com
 Bangladesh
 17 Mar 21, 08:06 PM
 219           
 0
 17 Mar 21, 08:06 PM

বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি॥

বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি॥

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই উপহার দেওয়া হবে। এগুলোর মধ্যে চারটি সিলেটের জন্য। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান, ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ২৬ মার্চ দু’দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনে ৮টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন