
নিউজ ডেস্কঃ সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাইসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতার অন্য দুজন হলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী। গতকাল মঙ্গলবার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন দুদকের টিম সেগুনবাগিচা থেকে তাদের গ্রেফতার করে। এর আগে গত ১৩ জানুয়ারি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করে দুদক। এর আগে গত ৮ মার্চ নাহিদা রুনাইসহ পি কের ৪৪ সহযোগীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।