News71.com
 Bangladesh
 17 Mar 21, 11:47 AM
 231           
 0
 17 Mar 21, 11:47 AM

ব্যারিস্টার মওদুদের মরদেহ আসবে আগামীকাল ॥ দাফন নোয়াখালীতে

ব্যারিস্টার মওদুদের মরদেহ আসবে আগামীকাল ॥ দাফন নোয়াখালীতে

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ সিঙ্গাপুর থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ দেশে আসার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে।

হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা শেষে নোয়াখালীতে নেওয়া হবে। কোম্পানীগঞ্জ কলেজ মাঠে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন সম্পন্ন করা হবে। এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ প্রবীণ রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন