News71.com
 Bangladesh
 16 Mar 21, 08:00 PM
 264           
 0
 16 Mar 21, 08:00 PM

১৯ মার্চই হবে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা॥ রিট খারিজ

১৯ মার্চই হবে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা॥ রিট খারিজ

নিউজ ডেস্কঃ ৪১তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে পিএসসির মতামত জেনে হাইকোর্ট বলেন, শুক্রবার পরীক্ষা হতে কোন বাধা নেই। একইসাথে, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার ব্যবস্থা করতেও পিএসসিকে নির্দেশ দেওয়া হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এবং রিটকারীদের পক্ষে আইনজীবী ছিলেন রবিউল ইসলাম। এর আগে, শুনানি শেষে বেলা তিনটার দিকে পিএসসির মতামত জেনে আদেশ দেবেন বলে জানিয়েছিলেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে তাদের সঙ্গে কথা বলে মতামত জানাতে বলা হয়েছিল। পরে পিএসির মতামত জানানোর পরই এ আদেশ দেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন