
নিউজ ডেস্কঃ মাস্ক না পরায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ১৭ জন পথচারীকে নয় হাজার সাতশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত করোনার সংক্রমণ রোধে শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন রিমন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যারা মাস্ক ব্যবহার না করছে তাদের বুঝিয়ে মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে এবং যারা এক ভুল বারবার করছে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ করোনার সংক্রমণ রোধে শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় ১৭ জনকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।