News71.com
 Bangladesh
 16 Mar 21, 07:48 PM
 231           
 0
 16 Mar 21, 07:48 PM

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর নদীতে ঝাঁপ॥ অত:পর মরদেহ উদ্ধার

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর নদীতে ঝাঁপ॥ অত:পর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাভারের এক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পর, বিকাশ ইসলাম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৫ মার্চ) নামাবাজার ব্রিজের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১৪ মার্চ রাতে নামাবাজার এলাকার ওই ব্রিজ থেকে বংশী নদীতে লাফ দিয়েছিল বিকাশ।

মৃত বিকাশ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহির মাদিম গ্রামের আমানের ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।স্থানীয়দের কাছে জানা গেছে, রেডিওকলোনি এলাকা থেকে গত ১৪ মার্চ সন্ধ্যায় নিখোঁজ হয় বিকাশ। পরে তার জুতা সাভারের নামাবাজার এলাকার বংশী নদী থেকে উদ্ধার করা হয়। সেই জুতা দেখেই বিকাশ ইসলাম নদীতে ঝাঁপ দিয়েছে বলে নিশ্চিত হয় স্বজনরা। পরে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে পুরোপুরি নিশ্চিত হয় স্বজনরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের প্রধান মোঃ সঞ্জয় খান জানান, একটি ডুবরি দল সাভার নামাবাজার ব্রিজের নিচে বংশী নদী থেকে বিকাশের মরদেহ উদ্ধার করে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন