News71.com
 Bangladesh
 16 Mar 21, 07:37 PM
 220           
 0
 16 Mar 21, 07:37 PM

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬, শনাক্ত ১৭১৯ জন

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬, শনাক্ত ১৭১৯ জন

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৫৯৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭১৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ৮৮৭ জনে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৪ হাজার ৪৭৯ জন। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার আট দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন