News71.com
 Bangladesh
 16 Mar 21, 07:37 PM
 209           
 0
 16 Mar 21, 07:37 PM

দুদকের কাছে দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তি তালিকা চেয়েছেন উচ্চ আদালত॥

দুদকের কাছে দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তি তালিকা চেয়েছেন উচ্চ আদালত॥

নিউজ ডেস্কঃ গত ৫ মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তি দিয়েছেন তার তালিকা চেয়েছেন উচ্চ আদালত। একটি গণমাধ্যমের রিপোর্ট বলছে, বিদায়ী এই চেয়ারম্যান ৫ মাসে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তি দিয়েছেন। এ রিপোর্ট দেখে মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ তাদের তালিকা চান।

একই সঙ্গে এ রিপোর্টের স্বপক্ষে প্রতিবেদকের কাছে কি তথ্য প্রমাণ রয়েছে সেগুলো দাখিল করতে বলা হয়েছে। দুদক আইনজীবী বলছেন, তারা আদালতের আদেশ মেনে তালিকা জমা দেবেন। তবে কারো বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে তথ্য প্রমাণ না পেলে সেই অনুসন্ধান বন্ধ করা বা দায়মুক্তি দেয়ার একক কোনো ক্ষমতা দুদক চেয়ারম্যানের নেই। পুরো কমিশনের মতামতের ভিত্তিতেই এসব সিদ্ধান্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন