News71.com
 Bangladesh
 16 Mar 21, 07:36 PM
 206           
 0
 16 Mar 21, 07:36 PM

মুন্সিগঞ্জে ৮৮ মণ জাটকা জব্দ॥ জরিমানা ১৫ হাজার টাকা

মুন্সিগঞ্জে ৮৮ মণ জাটকা জব্দ॥ জরিমানা ১৫ হাজার টাকা

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ সদর উপজেলায় পৃথক দুইটি অভিযান চালিয়ে প্রায় ৮৮ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশের সদস্যরা। এসময় তিন জনকে আটক করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) ভোর ৫টায় মুক্তারপুর সেতুর টোল প্লাজায় একটি পিকআপ ভ্যান ও সকাল ৮টায় ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়।

আইন অমান্য করে জাটকা পরিবহন করায় আটক তিন জনকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের বাংলাবাজার থেকে ছেড়ে আসা ঢাকার যাত্রাবাড়ীগামী একটি পিকআপভ্যানে মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় তল্লাশি চালানো হয়। এসময় ৯টি ড্রামের ভেতর থেকে জাটকা জব্দ ও চালকসহ দুইজনকে আটক করা হয়। এরপর মুক্তারপুর সেতুর কাছে ধলেশ্বরী নদীতে চাঁদপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী বিভিন্ন মাছ বহনকারী একটি ট্রলারে অভিযান চালানো হয়। এসময় সেখানেও জাটকা পাওয়া যায়। দুইটি পৃথক অভিযানে প্রায় ৮৮ মণ জাটকা জব্দ করা হয়। যা ১৬টি মাদরাসায় বিতরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন