News71.com
 Bangladesh
 16 Mar 21, 11:08 AM
 263           
 0
 16 Mar 21, 11:08 AM

করোনা পরিস্থিতির অবনতি হলে॥ স্থগিত করা হতে পারে বইমেলা

করোনা পরিস্থিতির অবনতি হলে॥ স্থগিত করা হতে পারে বইমেলা

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় স্থগিত করা হতে পারে বইমেলা। সোমবার বাংলা একাডেমিতে মেলা নিয়ে সমন্বয় সভা সভা শেষে এমনটাই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, এখন পর্যন্ত যেভাবে আছি, তাতে বইমেলা মাসব্যাপী চলবে বলে আমরা বিশ্বাস করি এবং আশা রাখছি। তবে এমন সিদ্ধান্ত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করেছি- পরিস্থিতি যদি আরও খারাপ হয়, প্রয়োজনে বইমেলা হয়তো বন্ধও করে দেওয়া হতে পারে।বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, যদি পরিস্থিতি খারাপ হয়, আমরা মেলায় দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করবো। তারপরও যদি পরিস্থিতি খারাপ থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা মেলা বন্ধ করবো। ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন এবারের বইমেলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন