News71.com
 Bangladesh
 15 Mar 21, 09:50 PM
 258           
 0
 15 Mar 21, 09:50 PM

এমপিওভুক্ত হলেন দেশের আরও ১১২৮ শিক্ষক-কর্মচারী।।

এমপিওভুক্ত হলেন দেশের আরও ১১২৮ শিক্ষক-কর্মচারী।।

নিউজ ডেস্কঃ দেশে আরও ১ হাজার ১২৮ শিক্ষক ও কর্মচারীকে মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) আওতায় আনা হয়েছে। মোট ৯টি অঞ্চল থেকে ১ হাজার ৪২০টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই করে তাদের এমপিওভুক্ত করা হয়েছে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি ও অধিদপ্তরের ৯টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন যুক্ত ছিলেন। এ বিষয়ে মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, নিয়মিত এমপিও বৈঠকে মোট ১৪২০টি আবেদন ছিল। এর মধ্যে যাচাই-বাছাই করে ১ হাজার ১২৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসব আবেদনের অসংগতি ছিল, সেগুলো আরও যাচাই করে পরবর্তীতে এমপিও সভায় তোলা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন