News71.com
 Bangladesh
 15 Mar 21, 09:49 PM
 267           
 0
 15 Mar 21, 09:49 PM

স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে ইউরোপ-আমেরিকার মতো অবস্থা হবে।। স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে ইউরোপ-আমেরিকার মতো অবস্থা হবে।। স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে বা না মানলে করোনা ভাইরাসের সংক্রমণ ইউরোপ-আমেরিকার মতো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা বাংলাদেশকে সে পর্যায়ে নিয়ে যেতে চাই না। আমরা বাংলাদেশকে ভালো রাখতে চাই। মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আবারও কঠোর হতে হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সোমবার (১৫ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। করোনার সংক্রমণ বাড়ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ বেশ সফলতা পেয়েছে, সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার দিকনির্দেশনার জন্য। একইসঙ্গে সচিব, ডাক্তারসহ সব পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই, যাদের ত্যাগের ও চেষ্টার মাধ্যমে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। ‘আমরা টিকাও ভালো করে দিতে সক্ষম হয়েছি। যে জন্য দেশে-বিদেশে প্রশংসাও পাচ্ছি। ব্লুমবার্গ, জাতিসংঘের মহাসচিব, ডাব্লিউএইচও, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান প্রশংসা করেছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন