News71.com
 Bangladesh
 15 Mar 21, 09:48 PM
 261           
 0
 15 Mar 21, 09:48 PM

পিপলস লিজিংয়ের ১২২ ঋণ খেলাপিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা।।

পিপলস লিজিংয়ের ১২২ ঋণ খেলাপিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা।।

নিউজ ডেস্কঃ পিপলস লিজিংয়ের ১২২ ঋণ খেলাপিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে গত জানুয়ারিতে লিজিং কোম্পানির অর্থ লোপাটকারী বিদেশে পলাতক পিকে হালদার সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ নিয়ে খেলাপি হওয়া ২৮০ জনকে তলব করেন হাইকোর্ট।

প্রসঙ্গত, আত্মীয়স্বজন ও বন্ধুসহ সিন্ডিকেটের সহায়তায় কয়েকটি লিজিং কোম্পানি থেকে অন্তত ১০ হাজার ২০০ কোটি টাকা সরিয়ে পিকে হালদার দেশ থেকে সিটকে পড়েন। এ অর্থের বড় একটি অংশ কানাডা, ভারত ও সিঙ্গাপুর পাচার করেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় ২৫০০ কোটি টাকা সরানো হয়। এ ছাড়া এফএএস ফাইন্যান্স, রিলায়েন্স ফাইন্যান্স এবং পিপলস লিজিং থেকে একই কায়দায় আরও প্রায় ৭৫০০ কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করে পিকে হালদার ও তার সিন্ডিকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন