News71.com
 Bangladesh
 15 Mar 21, 09:44 PM
 222           
 0
 15 Mar 21, 09:44 PM

রোজা রেখেও নেওয়া যাবে করোনার টিকা।। ইসলামিক ফাউন্ডেশন

রোজা রেখেও নেওয়া যাবে করোনার টিকা।। ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্কঃ রোজা রেখেও করোনা ভাইরাসের টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৪ মার্চ) দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বরেণ্য উলামায়ে কেরাম সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, করোনা ভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি, দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।

এদিকে, মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমগণও একই মত পোষণ করেছেন– উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজা রেখে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করা যাবে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন