News71.com
 Bangladesh
 15 Mar 21, 09:41 PM
 237           
 0
 15 Mar 21, 09:41 PM

মশার উৎপাদনে সহায়তা।। রেল স্টেশন, সিভিল এভিয়েশনসহ ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিএনসিসির মামলা

মশার উৎপাদনে সহায়তা।। রেল স্টেশন, সিভিল এভিয়েশনসহ ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিএনসিসির মামলা

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিমানবন্দর রেলস্টেশনের পিছনে, হাজী ক্যাম্প সংলগ্ন এলাকা, আশিয়ান সিটি এলাকা এবং দক্ষিণখান বাজার এলাকায় চলমান সমন্বিত মশক নিধন অভিযান (ক্রাশ প্রোগ্রাম) পরিদর্শন করেন। কিউলেক্স মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে ৮ মার্চ শুরু হওয়া ডিএনসিসির অঞ্চল ভিত্তিক ক্রাশ প্রোগ্রাম আজ সোমবার সপ্তম দিনে অব্যাহত ছিলো। আজ উত্তরখান ও দক্ষিণখান অঞ্চলে (অঞ্চল-৭ ও ৮) এ অভিযান পরিচালিত হয়।

সকালে বিমানবন্দরের পিছনে রেলওয়ের একটি খালে ময়লা-আবর্জনা, নোংরা ও বদ্ধ পানি এবং সেখানে অসংখ্য মশার লার্ভা দেখতে পেয়ে মেয়র ক্ষোভ প্রকাশ করেন। পাশেই তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) একটি জায়গায় বিপুল পরিমান কচুরিপানা, আবর্জনার স্তুপ, বদ্ধ পানি, মশার অসংখ্য লার্ভা দেখতে পান। তারপর তিনি হাজী ক্যাম্পের পাশে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা একটি বিশাল জলাশয়েও একই দৃশ্য দেখতে পান। হাজী ক্যাম্পের বিপরীত দিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা একটি স্থানেও বিপুল পরিমান পলিথিন, আবর্জনা, জঙ্গল, জঞ্জাল। এগুলো দেখার পরে তিনি সিভিল এভিয়েশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারপর আতিকুল ইসলাম হাজী ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে হেঁটে আশিয়ান সিটি পরিদর্শন করেন। সেখানেও বিপুল পরিমান কচুরিপানা, বদ্ধ পানি, আবর্জনা ইত্যাদি দেখতে পান।

এসব দেখার পরে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বিকাল ৫টায় জানান যে, বিমানবন্দর রেলস্টেশন, সিভিল এভিয়েশন এবং আশিয়ান সিটির বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন