
নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত খেলা উপলক্ষে সোমবার (১৫ মার্চ) শিরোপা হাতে বঙ্গবন্ধুর জার্সি পরিহিত এবং সবচেয়ে বড় তর্জনী প্রদর্শিত হবে। রোববার (১৪ মার্চ) বিকেলে ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিনৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সোমবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২১’ এর চূড়ান্ত খেলা। মুজিববর্ষ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের এই খেলায় চমক হিসেবে মাঠে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় তর্জনীর প্রদর্শনী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় এই তর্জনীর উচ্চতা হবে ৫০ ফুট যা এযাবতকালে দেশের সবচেয়ে বড় তর্জনী। চূড়ান্ত খেলার মূল মঞ্চের পাশেই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় এই তর্জনী প্রদর্শিত হবে। এছাড়াও চূড়ান্ত পর্বের চমক হিসেবে উপস্থাপন করা হবে খেলোয়াড় বঙ্গবন্ধুকে। শিরোপা হাতে জার্সি পরিহিত তরুণ শেখ মুজিবুর রহমানকে নিয়ে অংকিত সাদা-কালো ছবিটি থাকবে মূল মঞ্চের পাশে।