News71.com
 Bangladesh
 14 Mar 21, 09:44 PM
 260           
 0
 14 Mar 21, 09:44 PM

বিএনপি দেশে গুজব ও বিভ্রান্তি ছড়াতেই ব্যস্ত।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বিএনপি দেশে গুজব ও বিভ্রান্তি ছড়াতেই ব্যস্ত।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

 

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে বিরোধী দলের দায়িত্ব পালনে ব্যর্থ এবং তারা দেশে গুজব ও বিভ্রান্তি ছড়াতেই ব্যস্ত।’ রবিবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

 

বিএনপি’র দেওয়া আগামী কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘সরকারি দলের যেমন জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, বিরোধী দলেরও জনগণের প্রতি দায়িত্ব-দায়বদ্ধতা আছে। সেই দায়িত্ব তারা পালন না করে বরং জনগণকে বিভ্রান্ত করেছে, গুজব রটিয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক। বিরোধী দলের দায়িত্ব পালন করতে বিএনপি ব্যর্থ হয়েছে।’

 

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাস করে না উল্লেখ করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করছি। আর তারা জনগণের জন্য কাজ না করে করোনা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, ছেলেধরা গুজব ছড়িয়েছে, এই করোনাকালে জনগণের পাশে দাঁড়ায়নি বরং অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। সেটির প্রেক্ষিতে জনগণ যাতে বিভ্রান্ত না হয়, সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে গত ১২ বছর ধরে দেশ পরিচালনা করছেন এবং সেই কারণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন