News71.com
 Bangladesh
 14 Mar 21, 09:37 PM
 239           
 0
 14 Mar 21, 09:37 PM

কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে বড় বিপদের শঙ্কা স্বাস্থ্যের ডিজির।।

কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে বড় বিপদের শঙ্কা স্বাস্থ্যের ডিজির।।

নিউজ ডেস্কঃ দেশে করোনার সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজারেও বেশি মানুষ। শনাক্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৮ জন মানুষ। এমন অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদের শঙ্কা করছেন দেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম।

 

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম বলেছেন, গেল দুই মাস আমরা স্বস্তিতে ছিলাম, তাই এখন আমরা কোনো কিছু মানছি না। সামনের দিকে আমরা আরো বড় বিপদে পড়তে যাচ্ছি যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি। আজ রবিবার ঢাকার শ্যামলীর টিবি হাসপাতালে ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, এখন যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই তরুণ, আক্রান্তদের অনেককেই আইসিইউতে ভর্তি করা লাগছে।

 

এবিএম খুরশীদ আলম আরো বলেন, গত দুই মাসে আমার কাছে কখনোই আইসিইউ বেডের জন্য কোনো অনুরোধ আসে নাই। কিন্তু গত কয়েকদিন ধরে ফোন পাচ্ছি আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না। আগে আমরা দেখছিলাম যাদের কোমর্বিডিটি আছে তাদের আইসিইউ লাগত। এখন ইয়াং, ভালো, সুস্থ তারাও আক্রান্ত হচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন