News71.com
 Bangladesh
 14 Mar 21, 09:37 PM
 230           
 0
 14 Mar 21, 09:37 PM

পুলিশের বিশেষ শাখার প্রধান হলেন মনিরুল ইসলাম।।

পুলিশের বিশেষ শাখার প্রধান হলেন মনিরুল ইসলাম।।

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে।

 

আজ রবিবার (১৪ মার্চ) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মনিরুলকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) করে আদেশ জরি করা হয়েছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন