News71.com
 Bangladesh
 14 Mar 21, 09:34 PM
 245           
 0
 14 Mar 21, 09:34 PM

নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক একজন।।

নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক একজন।।

 

নিউজ ডেস্কঃ নেত্রকোনায় ঘুম থেকে তুলে নিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৪ মার্চ) ভোরে উপজেলার সিংধা ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সকালে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মুজাহিদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ। মুজাহিদুল ইসলামপুর একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।  

 

পুলিশ জানায়, শনিবার রাতে পরিবারের সবার সাথে ঘুমিয়ে পড়ে শিশুটি। পরে রাত ৩টার দিকে অপর এক শিশুর কান্না শুনে তার মাসহ অন্যদের ঘুম ভেঙে যায়। এ সময় পরিবারের লোকজন বাড়ির আশপাশ ও বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করতে থাকে নিখোঁজ শিশুটির।  পরে ভোর চারটার দিকে মোহনগঞ্জ নেত্রকোনা রেল সড়কের অতিথপুর স্টেশন এলাকা থেকে বিবস্ত্র অবস্থায় অসুস্থ শিশুকে উদ্ধার করে স্বজনরা।

 

সকালে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে পুলিশের বারহাট্টা থানার (ওসি তদন্ত) এনামুল হক জানান, মুজাহিদুল নামে এক যুবককে আটক করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন