News71.com
 Bangladesh
 14 Mar 21, 09:30 PM
 231           
 0
 14 Mar 21, 09:30 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার।।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক পরিচয়দানকারী প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। রোববার (১৪ মার্চ) র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞতিতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। নাজমুল আহসান বিজয় ওরফে আমিনুল ইসলাম জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর উপ-পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অসংখ্য মানুষের কাছ থেকে অর্থ আত্মসাত করে আসছিল। এমন তথ্য র‍্যাব ও এনএসআইয়ের কাছে আসে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আমিনুল ইসলাম জনকে দীর্ঘদিন যাবত নিবিড় পর্যবেক্ষণে রেখে সত্যতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। 

 

শনিবার ১৩ মার্চ এনএসআইয়ের সহযোগিতায় পেশাদার প্রতারক চক্রের মূলহোতা নাজমুল হাসান ওরফে আমিনুল ইসলাম জনকে (৩৯) মিরপুর-১, আহম্মেদ নগর, জোনাকি রোড থেকে আটক করে র‌্যাব-৪। এ সময় তার কাছ থেকে প্রতারণা কৌশল সম্পর্কে তথ্য প্রাপ্তির পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র ও ভুক্তভোগী কর্তৃক ব্যাংকের মাধ্যমে প্রদত্ত ১ লাখ টাকা এবং ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম জন প্রতারণার কথা স্বীকার করার পাশাপাশি জানায় যে, 'সে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর উপ পরিচালক, কখনো এনএসআই এর উপ পরিচালক পরিচয় দিয়ে সাধারণ ছাত্র, বেকার যুবক এবং দরিদ্র ছাত্রদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে চাকরির আশ্বাস দিতো।' তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন