News71.com
 Bangladesh
 14 Mar 21, 12:05 PM
 225           
 0
 14 Mar 21, 12:05 PM

দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।। ছাত্রলীগ সভাপতি জয়

দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।। ছাত্রলীগ সভাপতি জয়

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, তাই বাংলাদেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। শনিবার (১৩ মার্চ) বিকেলে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ আয়োজিত এক কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ছাত্রলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বরত্ন উল্লেখ করে আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশরত্ন থেকে বিশ্বরত্ন হিসেবে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছেন। তার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, আমাদের প্রিয় বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এজন্য বাংলাদেশে ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের নিয়ে বিশ্বরত্ন শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি জামায়াত-শিবিরের প্রেতাত্মারা। তারা আল জাজিরার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে দেশের মানুষ বোঝে শেখ হাসিনার বিকল্প নেই। সেজন্য জনগণ তাদের প্রতিহত করছে, দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন