News71.com
 Bangladesh
 14 Mar 21, 12:01 PM
 213           
 0
 14 Mar 21, 12:01 PM

রাজধানীর বংশালে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।।

রাজধানীর বংশালে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এরশাদ আলম শান্ত (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ মার্চ) বংশাল থানার নাজিম উদ্দিন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি লালবাগ বিভাগের কোতয়ালি জোনাল টিম। 

 

ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুর রহমান আজাদ জানান, আটক এরশাদ দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে আসছিলেন। জব্দ চালানটিও কক্সবাজার থেকে এনে আরেক মাদক ব্যবসায়ীকে সরবরাহের জন্য ওই এলাকায় আসেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন