News71.com
 Bangladesh
 13 Mar 21, 10:36 PM
 259           
 0
 13 Mar 21, 10:36 PM

যারা ইতিহাস বিকৃতি ঘটায় তারা দুষ্কৃতিকারী।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

যারা ইতিহাস বিকৃতি ঘটায় তারা দুষ্কৃতিকারী।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

 

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ইতিহাস বিকৃতি ঘটায়, তারা ইতিহাসের পাতায় এক ধরনের দুষ্কৃতিকারী। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমি আশা করবো- এতদিন ধরে বিএনপিসহ যেসব দল এই ভুল করেছে, তারা সেই ভুল থেকে বের হয়ে আসবে। তিনি বলেন, আমরা আশা করেছিলাম তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে সত্যটা মেনে নেবে, ইতিহাসকে মেনে নেবে। কিন্তু তারা জন্মলগ্ন থেকে যে ইতিহাস বিকৃতি ঘটিয়ে আসছে কয়েকদশক ধরে, ৭ মার্চ পালন করতে গিয়েও সেটি থেকে বেরিয়ে আসতে পারেনি। 

 

শনিবার (১৩ মার্চ) পতেঙ্গা সৈকতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত সিটি আউটার রিং রোডে সাইকেল লেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। 

 

ড. হাছান মাহমুদ বলেন, ক’দিন আগে আমরা ৭ মার্চ উদযাপন করেছি, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ৭ মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন