News71.com
 Bangladesh
 13 Mar 21, 10:34 PM
 254           
 0
 13 Mar 21, 10:34 PM

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি।। গাজীপুরে গ্রেফতার একজন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি।। গাজীপুরে গ্রেফতার একজন

নিউজ ডেস্কঃ গাজীপুরের রাজেন্দ্রপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বাবুল হোসেন খান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) সকালে ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার (১২ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার দিকে বাবুল হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

 

জানা গেছে, তিনি সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে বাবুল। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মনির হোসেন সুমন নামে এক যুবক বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় বাবুল হোসেন খানকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন