News71.com
 Bangladesh
 13 Mar 21, 10:34 PM
 258           
 0
 13 Mar 21, 10:34 PM

ইতিহাস বিকৃতি এবং অপরাজনীতি বিএনপিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।। প্রাণিসম্পদ মন্ত্রী

ইতিহাস বিকৃতি এবং অপরাজনীতি বিএনপিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।। প্রাণিসম্পদ মন্ত্রী

 

নিউজ ডেস্কঃ ইতিহাস বিকৃতি বিএনপিকে ইতিহাসের আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার (১৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। সঠিক রাজনীতি করতে না পারায় বিএনপি বিনাশের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। 

 

মন্ত্রী আরো বলেন, আমরা যদি ৭ মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করি, ৭ মার্চকে স্বাধীনতা দিবস মনে করি ভুল হওয়ার কোনো অবকাশ নেই। কার্যত ৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ইতিহাস বিকৃতি এবং অপরাজনীতি বিএনপিকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। কোনো দিন সেখান থেকে ফিরে আসতে পারবে না। এদিকে ৭ মার্চ পালনের মাধ্যমে জিয়াউর রহমানের গুরুত্বই তুলে ধরতে চেয়েছে বিএনপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন