News71.com
 Bangladesh
 13 Mar 21, 02:46 PM
 260           
 0
 13 Mar 21, 02:46 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খসরু।। সম্পাদক রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খসরু।। সম্পাদক রুহুল কুদ্দুস কাজল

 

নিউজ ডেস্কঃ দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় নিয়োজিত আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২১-২২) নির্বাচনে সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন। মতিন খসরু এর আগে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। আর ব্যারিস্টার কাজল এ নিয়ে টানা দুইবার সমিতির সম্পাদক নির্বাচিত হলেন।

 

এবারের নির্বাচনে সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৪টি পদের মধ্যে সরকার সমর্থক আইনজীবীদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল (সাদা) সভাপতিসহ আটটি পদে এবং বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল) সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে টানা দুই বছর পর সাদা প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেল। গত দুই বছর সাদা প্যানেল সভাপতিসহ ছয়টি এবং নীল প্যানেল সম্পাদকসহ আটটি পদে জয় পেয়েছিল।

 

সাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মতিন খসরু এমপি এবং সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েল প্রার্থী ছিলেন। আর নীল প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ফজলুর রহমান ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রার্থী ছিলেন। সমিতির এই নির্বাচনে বুধবার ও বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। এরপর গতকাল বিকেল সাড়ে ৫টায় ভোট গণনা শুরু হয়। নির্বাচনে সাত হাজার ৭২২ জন ভোটারের মধ্যে পাঁচ হাজার ৬৭৬ জন ভোট দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন