News71.com
 Bangladesh
 13 Mar 21, 02:41 PM
 263           
 0
 13 Mar 21, 02:41 PM

ঢাবি উপ-উপাচার্য মাকসুদ কামাল করোনায় আক্রান্ত।।

ঢাবি উপ-উপাচার্য মাকসুদ কামাল করোনায় আক্রান্ত।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১২ মার্চ) রাতে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

মাকসুদ কামাল বলেন, করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। আমার শরীরের তাপমাত্রা ভালো আছে। কোনো ধরনের দুর্বলতা নেই। সবার কাছে দোয়া প্রার্থনা করছি। গত ৭ ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিন নিয়েছিলেন ঢাবির এ অধ্যাপক। টিকা নেওয়ার ৩২ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন