News71.com
 Bangladesh
 13 Mar 21, 02:39 PM
 196           
 0
 13 Mar 21, 02:39 PM

বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফরহাদকে দিনদুপুরে পেটাল বখাটেরা।। রংপুরে আটক ৩ জন

বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফরহাদকে দিনদুপুরে পেটাল বখাটেরা।। রংপুরে আটক ৩ জন

 

নিউজ ডেস্কঃ দিনদুপুরে ফরহাদকে (২৮) রাস্তায় ফেলে পেটাচ্ছিল কয়েকজন যুবক। কিন্তু আশপাশের কেউ-ই তাঁকে রক্ষা করতে এগিয়ে যায়নি। এক পর্যায়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করলে গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গত বৃহস্পতিবার বিকেলে রংপুর প্রেস ক্লাব মার্কেটের কাছে এই ঘটনা ঘটে।

 

এর মধ্যে ফেসবুকে ফরহাদকে পেটানোর ভিডিও চিত্র ভাইরাল হয়, বিষয়টি নজরে আসে পুলিশের। এ অবস্থায় সেদিন রাতে তিনজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে  শুক্রবার আটককৃতদের ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। ফরহাদ নগরের জাহাজ কম্পানি এলাকার আব্দুল আলীমের ছেলে। তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন থেকে চার দিন আগে ‘বান্ধবীকে’ নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ফরহাদ। পথে প্রেস ক্লাবের পাশে দুই ব্যক্তি মেয়েটিকে উত্ত্যক্ত করে। এ নিয়ে ফরহাদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এর জেরে বৃহস্পতিবার বিকেলে ফরহাদকে প্রেস ক্লাব মার্কেটের কাছে একা পেয়ে ৮-১০ জন যুবক লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন