News71.com
 Bangladesh
 12 Mar 21, 09:22 PM
 281           
 0
 12 Mar 21, 09:22 PM

মোদির ঢাকা সফরে তিস্তা ইস্যুতে কোনো আলোচনা হবে না।। পররাষ্ট্রমন্ত্রী

মোদির ঢাকা সফরে তিস্তা ইস্যুতে কোনো আলোচনা হবে না।। পররাষ্ট্রমন্ত্রী

 

 নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে তিস্তা ইস্যুতে কোনো আলোচনাই হবে না। এমনটা সাফ জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। শুধু তিস্তাই নয়, ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ-ভারত অমীমাংসিত দ্বিপক্ষীয় কোনো ইস্যুই আলোচনার টেবিলে গড়াবে না বলেও জানালেন পরাষ্ট্রমন্ত্রী। নরেন্দ্র মোদির সফর পুরোটাই হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের।

 

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে প্রত্যাশা কী? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, আমরা সবচেয়ে খুশি, উনি আসছেন। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন সফরে কোনো ধরণের সমঝোতা স্মারক সই হবে কিনা- তবে আমি বলবো অপ্রাসঙ্গিক। আমাদের সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্যই তিনি আসছেন। নরেন্দ্র মোদির সফরে তিস্তা নিয়ে কোনো কথা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওগুলো বাদ। আমরা যেটা চাই সেটা হচ্ছে, এই যে একটি আনন্দ উৎসব, আমাদের এই বড় উৎসবে সবাই আসবে, আমরা তাতেই আনন্দিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন