News71.com
 Bangladesh
 12 Mar 21, 09:15 PM
 204           
 0
 12 Mar 21, 09:15 PM

সেন্টমার্টিন রক্ষায় সরকার সম্ভাব্য সবকিছু করছে।। মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন

সেন্টমার্টিন রক্ষায় সরকার সম্ভাব্য সবকিছু করছে।। মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন

 

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় সরকার সম্ভাব্য সবকিছু করছে। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য পত্রিকায় নিয়মিত গণ বিজ্ঞপ্তি প্রকাশসহ বিভিন্নমূখী সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 

 

জনগণের সহযোগিতা ব্যতীত সেন্টমার্টিন দ্বীপের প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা কষ্টসাধ্য। তাই দেশের এই অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত দ্বীপটি রক্ষায় সরকারের বিধিনিষেধ প্রতিপালনে আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আজ শুক্রবার সেন্টমার্টিন রক্ষায় করণীয় নির্ধারণে সেন্টমার্টিন মেরিন পার্ক সেন্টারে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সকলের প্রতি এ আহবান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন