News71.com
 Bangladesh
 12 Mar 21, 08:54 PM
 231           
 0
 12 Mar 21, 08:54 PM

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে নিহত ২ জন।।

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে নিহত ২ জন।।

 

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে স্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে মুক্তারুল (৩০) ও আব্দুর রহমান (৩২) নামে  দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত রাত ৩টায় পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তারুল ও আব্দুর রহমানের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী এলাকায়। হেলপার সুকুমার চন্দ্র রায় একই এলাকার পালানু বর্মের ছেলে।

 

জানা গেছে, পঞ্চগড় থেকে স্কেভেটরবাহী ট্রাক্টরটি ঠাকুরগাঁও যাওয়ার সময়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ট্রাক্টরের চালক ও স্কেভেটরের চালক ঘটনাস্থলে মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজন ও নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার (১২ মার্চ) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতাহার সিদ্দিকি দু’জনের নিহতের বিষয়টি   নিশ্চিত করেন। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন