News71.com
 Bangladesh
 12 Mar 21, 08:53 PM
 227           
 0
 12 Mar 21, 08:53 PM

দ্বিতীয় দফা পেছালো।। চিলাহাটি-হলদিবাড়ী যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল

দ্বিতীয় দফা পেছালো।। চিলাহাটি-হলদিবাড়ী যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল

নিউজ ডেস্কঃ দ্বিতীয় দফায়ও পেছালো ভারতের হলদিবাড়ী-নীলফামারীর চিলাহাটি রেলপথে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে হলদিবাড়ী থেকে ছেড়ে ট্রেনটি দুপুর পৌনে ১টায় বাংলাদেশের ভারত সীমান্তে এসে পৌঁছায়। দীর্ঘ ৪৫ মিনিট অপেক্ষার পর ইমিগ্রেশন জটিলতায় তা আবার হলদিবাড়ী ফিরে যায়। এই রুটের নিউ জলপাইগুড়ি থেকে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন পর্যন্ত পরিদর্শনের জন্য প্রস্তাবিত ওই যাত্রীবাহী ট্রেনে ভারতীয় লোকো পাইলট ও গার্ডের এক প্রতিনিধি দল এসেছিলো হলদিবাড়ি সীমান্ত পর্যন্ত। 

 

এর আগে ৫ মার্চ প্রথম ট্রায়াল হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে সেটিও সীমান্ত অতিক্রম করে চিলাহাটি আসেনি। চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নীলফামারীর চিলাহাটি ও ভারতের জলপাইগুড়ি জেলার হলদিবাড়ী রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির এই ট্রেন চলাচল উদ্বোধন করার কথা রয়েছে। গেল বছরের ১৭ ডিসেম্বর দীর্ঘ ৫৫ বছর পর পণ্যবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ আবারো চালু হয়। দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি এর উদ্বোধন করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন