News71.com
 Bangladesh
 12 Mar 21, 10:54 AM
 256           
 0
 12 Mar 21, 10:54 AM

শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি পেলে বেকারত্ব কমবে।। শিল্পমন্ত্রী

শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি পেলে বেকারত্ব কমবে।। শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে দেশে আরো নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। শিল্প প্রতিষ্ঠান বর্ধিত ও প্রতিষ্ঠা করলে এই দেশে বেকারত্ব সমস্যা দূর হবে। দেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। বিএনপি জোট সরকার ছাতকের পেপার মিল পানির দামে বিক্রি করেছিল। বঙ্গবন্ধু কন্যার সরকারের আমলে কোনো শিল্প প্রতিষ্ঠান বিক্রি করা হবে না। আমরা আরো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। ছাতক সিমেন্ট কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে যা দরকার সব করা হবে।'

 

ছাতক সিমেন্ট কারখানায় ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তর করতে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্পের কাজের উদ্ভোধন শেষে বৃহস্পতিবার বিকেলে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন একথা বলেন। বিসিআইসির চেয়ারম্যান মো. এহছানে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন