News71.com
 Bangladesh
 12 Mar 21, 10:53 AM
 254           
 0
 12 Mar 21, 10:53 AM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে প্রস্তুত হচ্ছে গোপালগঞ্জ।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে প্রস্তুত হচ্ছে গোপালগঞ্জ।।

 

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

 

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াছুর রহমান, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে এবং নিরাপত্তার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিদেশি ভিভিভিআইপির যেসব সুবিধা পাওয়ার কথা সেসব মাথায় রেখে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেন জেলা প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন