News71.com
 Bangladesh
 11 Mar 21, 09:00 PM
 283           
 0
 11 Mar 21, 09:00 PM

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান।। বাংলাদেশে আসছেন ৫ দেশের রাষ্ট্রপ্রধান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান।। বাংলাদেশে আসছেন ৫ দেশের রাষ্ট্রপ্রধান

 

নিউজ ডেস্কঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে ই-কমার্সে নারীদের ভূমিকা বিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, সরাসরি এই ৫ দেশের রাষ্ট্রপ্রধানরা ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন। তিনি বলেন, মূলত পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে চীনের সঙ্গে এ মুহূর্তে নতুন কোন‌ো চুক্তি হ‌ওয়ার সম্ভাবনা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন