News71.com
 Bangladesh
 11 Mar 21, 08:02 PM
 220           
 0
 11 Mar 21, 08:02 PM

বিএনপি ইসরাইলপন্থী দল।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বিএনপি ইসরাইলপন্থী দল।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

 

নিউজ ডেস্কঃ ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় ইসরাইল ফিলিস্তিনের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছিলো। আওয়ামী লীগ তার প্রতিবাদে সংসদে শোক ও নিন্দা প্রস্তাবের দাবি জানায়। কিন্তু খালেদা জিয়া সেই দাবি মানেন নি। এর থেকেই প্রমাণ হয় বিএনপি একটি ইসরাইলপন্থী দল- এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে অনলাইনভিত্তিক সংগঠন কে ফোর্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ইসরাইলের কাছ থেকে কোনো অস্ত্র কেনেনি। একটি মহল দেশে গুজব ছড়াতে ব্যর্থ হওয়ায় মোটা অংকের টাকার বিনিময়ে আল-জাজিরায় প্রতিবেদন করিয়েছে। এটি গাঁজাখুরি রিপোর্ট। আমাদের দেশের তৃতীয় সারির, এমনকি অনলাইন টিভিতেও এর চেয়ে ভালো রিপোর্ট হয়। তথ্যমন্ত্রী আরো বলেন, আগে দেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ বিশ্ব মিডিয়ায় খবর হতো। এখন বাংলাদেশের উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কথা বিশ্ব মিডিয়ায় প্রচারিত হয়, যা অনেকের ভালো লাগে না। তারা সেজন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন