News71.com
 Bangladesh
 11 Mar 21, 07:59 PM
 223           
 0
 11 Mar 21, 07:59 PM

আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন।।

আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু। বৃহস্পতিবার (১১ মার্চ) ওই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর ঘোষিত ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাই কাজ করছি। মন্ত্রী আরও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

 

সারা দেশের ট্রেন সার্ভিস বৃদ্ধি করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন প্রতিটি জেলায় রেল লাইন করা হচ্ছে। এ সময় তিনি স্থানীয় নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে

চট্টগ্রাম-ময়মনসিংহের মধ্যে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দেন। এছাড়াও জামালপুর এক্সপ্রেস ট্রেনটিও  দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত বাড়ানো হবে। মন্ত্রী আরও বলেন, এ বছরের মধ্যে আমরা ৫০ টি রেলওয়ে স্টেশন সংস্কার করছি। দেওয়ানগঞ্জ বাজার স্টেশন ডিসেম্বরের মধ্যে সংস্কার করে আধুনিকায়ন করা হবে বলে তিনি ঘোষণা দেন। আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ১৬ টি কোচ দ্বারা চলাচল করবে। এর মোট আসন সংখ্যা ৭৯৫ টি।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন