News71.com
 Bangladesh
 11 Mar 21, 12:17 PM
 260           
 0
 11 Mar 21, 12:17 PM

সাশ্রয়ী ও সহজপ্রাপ্যতায়।। মোবাইল ব্যাংকিং নগদ

সাশ্রয়ী ও সহজপ্রাপ্যতায়।। মোবাইল ব্যাংকিং নগদ

 

নিউজ ডেস্কঃ ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও যখন একটা জায়গার পর আর পারে না, সেখান থেকেই যাত্রা শুরু হয় ‘নগদ’-এর এগিয়ে চলার। সাশ্রয়ী ও সহজপ্রাপ্যতার বিবেচনায় খেটে খাওয়া মানুষদের কাছে ‘নগদ’-ই এখন প্রধান পছন্দ। অন্যদিকে আবার শহুরে প্রযুক্তিবান্ধব মানুষদের কাছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, বাড়তি চার্জ ছাড়া গ্যাস-বিদ্যুৎ-পানি-ইন্টারনেটের বিল বা বীমার প্রিমিয়াম প্রদান, স্বাচ্ছন্দ্যময় পেমেন্ট—এসব কারণেও মাত্র দুই বছরের যাত্রায় ‘নগদ’ হয়ে উঠেছে তিন কোটি গ্রাহকের এক বিশাল পরিবার। প্রতিদিনের লেনদেন ছাড়িয়েছে তিনশ কোটি টাকা।

 

আর সব কিছুর ওপরে মোবাইলের *১৬৭# ডায়াল করেই অ্যাকাউন্ট খোলা, গ্রাহকের তথ্য এবং তার অর্থের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করাও গ্রাহক পছন্দের অন্যতম কারণ। তালিকায় আছে ডিজিটাল কেওয়াইসির প্রচল করা, অ্যাকাউন্ট না থাকলেও যেকোনো নম্বরে টাকা পাঠানোর সুবিধা। দেশের আর্থিক খাতে এসব ডিজিটালাইজেশনের সূচনা ‘নগদ’-ই করেছে; যার কারণে আর্থিক অন্তর্ভুক্তির সংখ্যায়ও দেদার উন্নতি হয়েছে।

 

হাজারে ভ্যাটসহ সাড়ে এগারো টাকা খরচে ক্যাশ আউট করার সুযোগ আর কোথায় আছে! যদি কেউ অ্যাপ ব্যবহার না করেন, তাহলে খরচটা সাড়ে চৌদ্দ টাকায় গিয়ে পড়বে, সেটিও বাজারে প্রচলিত খরচের চেয়ে অনেক কম। 

 

মাত্র দুই বছরে নিত্যনতুন উদ্ভাবন আর চমকপ্রদ সেবা দিয়ে ‘নগদ’ আজ দেশের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস; যেখানে মোট গ্রাহকের ৩০ শতাংশ যুক্ত আছে। গ্রাহক ভালোবাসায় চলতি বছরের মধ্যেই মার্কেট শেয়ার ৫০ শতাংশে উন্নীত হবে আশাবাদী নগদ কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন