News71.com
 Bangladesh
 11 Mar 21, 12:16 PM
 251           
 0
 11 Mar 21, 12:16 PM

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে।। বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতাদের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে।। বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতাদের

 

নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতারা বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বুধবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।  ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে অবহিত হতে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন।

 

বৈঠকে ড. মোমেন যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন বিষয় তাকে অবহিত করেন। বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ড. মোমেনকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতারা বাংলাদেশ সফরে আসতে পারেন। এছাড়া চলতি মাসের ১০ দিনব্যাপী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নেতারা ভিডিও বার্তা পাঠাবেন বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন