News71.com
 Bangladesh
 11 Mar 21, 12:16 PM
 310           
 0
 11 Mar 21, 12:16 PM

এসএমএসের মাধ্যমে ডিজিটাল সমন জারি।। কার্যক্রম শুরু ১৮ মার্চ

এসএমএসের মাধ্যমে ডিজিটাল সমন জারি।। কার্যক্রম শুরু ১৮ মার্চ

 

নিউজ ডেস্কঃ আদালতে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যমান সমন জারি পদ্ধতির পাশাপাশি সাক্ষীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফৌজদারি মামলার তারিখ জানানো হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং মোবাইল ফোন সেবাদাতা টেলিটকের মধ্যে এ সম্পর্কিত গত বুধবার সই চুক্তি হয়েছে।

 

এই চুক্তির ফলে সহজে ও স্বল্প খরচে আদালতে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত হবে, যার মাধ্যমে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আইন ও বিচার বিভাগের পক্ষে যুগ্ম সচিব এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া এবং টেলিটকের পক্ষে জেনারেল ম্যানেজার প্রভাষ চন্দ্র রায় চুক্তিতে সই করেন। 

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এসএমএসের মাধ্যমে এই ডিজিটাল সমন জারির কার্যক্রম শুরু করা হচ্ছে। আগামী ১৮ মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে কুমিল্লা ও নরসিংদী জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন